৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

এতে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সাময়িকভাবে প্রকাশিত ফলাফলে যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত ছক পূরণ করে প্রয়োজনীয় সনদ ও রেকর্ডপত্র আগামী ২ মার্চের মধ্যে ডাকযোগে বা সরাসরি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় এক হাজার ৮০৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন এবং বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here