চলমান ‘আঞ্চলিক উত্তেজনা’র কারণে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

 

দূতাবাস আরও জানিয়েছে, “আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি”।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মধ্যপ্রাচ্যের বহু দেশ—কুয়েতসহ—এ অবস্থানরত মার্কিন নাগরিকদের “গুরুতর নিরাপত্তা ঝুঁকি”র কারণে বাণিজ্যিক উপায়ে অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানায়।

সোমবার কুয়েতে “ভুলকরে চালানো গুলিতে” যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাতে দুটি ড্রোন হামলার ঘটনার পর কুয়েতি দূতাবাস বন্ধের এই ঘোষণা এলো।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here