ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল সারা বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে পরিচিত তার মিষ্টি কণ্ঠ ও বিনয়ী স্বভাবের জন্য। মাত্র ১৪ বছর বয়সে পেশাদারভাবে গান শুরু করা এই শিল্পী ইতিমধ্যে ২০টিরও বেশি ভাষায় তিন হাজারের বেশি গান গেয়েছেন। হিন্দি ভাষাতেই তার গানের সংখ্যা এক হাজার ১৫০-এর বেশি।

ভারতীয় বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। মূলত সংগীতজীবন থেকে অর্জিত এই সম্পদ তার। দেশ-বিদেশে নিয়মিত সঙ্গীতানুষ্ঠান করে তিনি প্রচুর অর্থ আয় করেন।

 

শ্রেয়া ঘোষাল প্রতিটি গান রেকর্ড করার জন্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। এই কারণে তিনি বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়িকাদের একজন।

সংগীতজীবনের পাশাপাশি তিনি বেশ কিছু বিলাসবহুল সম্পত্তিরও মালিক। কলকাতার একটি অভিজাত এলাকায় তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। মুম্বাই শহরেও রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি। গাড়ির ক্ষেত্রে তার সংগ্রহও চমকপ্রদ; বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট এবং মার্সিডিজ–বেনজ এস–ক্লাসের মতো গাড়ি তার গ্যারেজে রয়েছে।

শ্রেয়া ঘোষালের বড় করে পরিচিতি আসে জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘সা রে গা মা পা’ জেতার মাধ্যমে। এরপর পরিচালক সঞ্জয় লীলা বানসালি তার কণ্ঠে মুগ্ধ হয়ে সিনেমা ‘দেবদাস’-এ গান গাওয়ার সুযোগ দেন। বিশেষ করে ‘বৈরি পিয়া’ ও ‘সিলসিলা ইয়ে চাহাত কা’ গান দুটির মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

ব্যক্তিগত জীবনে, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি দীর্ঘ ১০ বছর প্রেমের পর শৈশবের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। ২০২১ সালে তাদের একমাত্র ছেলে দেবায়ন জন্মগ্রহণ করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here