একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একইসঙ্গে জানানো হয়েছে, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করা যাবে না।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

 

দূতাবাসের বার্তায় বলা হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। 

আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আপনার I-94-এ উল্লেখিত ‘admit until date’ দেখুন- i94.cbp.dhs.gov।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here