ঢাকাসহ দেশের ৮ বিভাগেই তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওইসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেয়া কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।




