অন্য দেশের ওপর নীতিনির্ধারণ চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই বলে মন্তব্য করেছে ইরান।

দেশটির দাবি, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর এমন অবস্থানে নেই যে, তারা অন্য দেশের ওপর নিজেদের নীতি চাপিয়ে দিতে পারে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর তাদের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।” 

তিনি আরও যোগ করেন, ওয়াশিংটনকে শেষ পর্যন্ত ‘অবৈধ ও অযৌক্তিক দাবি’ থেকে সরে আসতে হবে।
তেহরানের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন প্রস্তাব দেওয়ার পর তা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র- এই প্রেক্ষাপটেই ইরানি কর্মকর্তার এমন মন্তব্য সামনে এলো। যদিও প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এটি দুই দেশের চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ।

বিশ্লেষকদের মতে, ইরানের এ বক্তব্য কূটনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল, যার মাধ্যমে তারা নিজেদের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরতে চাচ্ছে। একই সঙ্গে এটি ইঙ্গিত করে যে, দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন এখনও পুরোপুরি কাটেনি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জটিল আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন প্রস্তাব ও পাল্টা প্রতিক্রিয়া ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here