জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত আন্দ্রে বেলোউসভ ইউক্রেন যুদ্ধে মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও জল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। 

নিউইয়র্কে অনুষ্ঠিত এনপিটি পর্যালোচনা সম্মেলনের ১১তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ভিত্তি নেই এবং এ ধরনের জল্পনা মূলত পরিকল্পিতভাবে রুশ-বিরোধী মনোভাব উসকে দেওয়ার জন্যই ছড়ানো হচ্ছে।

বেলোউসভ স্পষ্টভাবে উল্লেখ করেন, রাশিয়া কোনোভাবেই উত্তেজনা বৃদ্ধি করতে আগ্রহী নয় বরং পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যেকোনো ধরনের সশস্ত্র সংঘাত এড়ানোই মস্কোর প্রধান লক্ষ্য। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র যাতে কখনোই ব্যবহৃত না হয়, সেটি নিশ্চিত করাই রাশিয়ার সর্বোচ্চ স্বার্থ। 

এই কূটনীতিকের মতে, পরমাণু যুদ্ধের ঝুঁকি কমাতে এবং সংঘাতকে বিপজ্জনক পর্যায়ে পৌঁছানো থেকে বিরত রাখতে রাশিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মহলে রাশিয়ার অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে আনা এসব অভিযোগ কেবল ভিত্তিহীন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

সূত্র: তাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here