ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় আটবার হামলার ঘটনা ঘটেছে। 

ইরাকের ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এসব হামলা চালায়।

 

শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।

ইরাকে যুক্তরাষ্ট্রের দু’টি ঘাঁটি আছে— আল হারির  এবং আল আসাদ। দু’টিই বিমানঘাঁটি। শনিবারের বিবৃতিতে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, দু’টি বিমানঘাঁটিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জোটের যোদ্ধারা।

দ্য ইসলামিক রেজিস্ট্যান্সের বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি, আল হারির এবং আইন আল আসাদ বিমানঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি।

মার্কিন বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিদিন মুহুর্মুহু ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানপন্থি বা ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও।

ইরানি হামলার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে শুক্রবার ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। সেই বার্তায় বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘সম্ভবত’ ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। সূত্র: মিডল ইস্ট আই, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here