ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘একটি অসাধারণ ভুল’ বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এছাড়া এই সংঘাতকে ‘স্পষ্টতই আন্তর্জাতিকভাবে বৈধ নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি। মিত্র দেশগুলোর মধ্যে যখন কেউ সঠিক তখন সাহায্য করা এবং যখন কেউ ভুল বা ভুল করছে তখন সেটি তুলে ধরা উচিত বলেও মনে করেন তিনি।

 

অবশ্য ইরানে হামলা চালানোর জন্য স্পেনের মোরন ও রোটাফোরের যৌথ ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রতিক্রিয়ায় এরই মধ্যে স্পেনের ওপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস বলেছেন, ইরানি জনগণের ‘স্বাধীনভাবে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে।’ তিনি সতর্ক করে বলেছেন, ইরানকে ‘প্রক্সি যুদ্ধের ক্ষেত্র করে তোলা উচিত হবে না।’ এই যুদ্ধ অব্যাহত থাকায় ‘ক্রমবর্ধমান ঝুঁকি’ দেখছেন বলেও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

তথ্য সূত্র : হিন্দুস্তান টাইমস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here