পাকিস্তানের সম্ভাব্য আলোচনার প্রাক্কালে ইরান শেষ পর্যন্ত সমঝোতায় ফিরবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল কনজারভেটিভ রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডরিকস শো’-তে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তেহরান আলোচনার টেবিলে আসবে বলে ট্রাম্প যেমন আত্মবিশ্বাস দেখিয়েছেন, তেমনি আলোচনায় না বসলে চরম পরিণতির হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।

 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা আলোচনায় বসতে যাচ্ছে এবং যদি তারা তা না করে, তবে এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান একটি ন্যায্য চুক্তিতে আসবে যা তাদের দেশের পুনর্গঠনে সহায়তা করবে। তবে ট্রাম্প স্পষ্ট করে দেন যে, যেকোনো সমঝোতার মূল শর্ত হবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে পাবে না।

টেলিফোন কলটি শেষ করার আগে ইরানে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামনে তখন আর কোনো বিকল্প ছিল না এবং এটি করা জরুরি ছিল। তিনি আরও জানান, বর্তমানে তারা বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন এবং দ্রুতই এর একটি সুন্দর সমাধান আসবে যা সংশ্লিষ্ট সবাইকে সন্তুষ্ট করবে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here