এক বছরের মধ্য পাঁচ কোটি বৃক্ষ রোপেনর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেছেন, এক বছরের মধ্যে সারা দেশে পাঁচ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্য রয়েছে। আগামী মে মাস থেকেই এ কর্মসূচি শুরু হবে।
সভায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী আরও জানান, তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ বাণিজ্য খাতে রূপান্তর করতে চায় সরকার।




