শামীম মিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আজ শনিবার হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বিশাল সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে উপজেলা জুড়ে মাইকিং করে সাধারণ মানুষকে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানানো হয়। “নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” – এই স্লোগানে মুখরিত ছিল পুরো শহর।

র‍্যালিতে অংশ নেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, ডা. ইয়াসিন হাসিব খান। উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় সচেতনতা। প্রতিটি বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে সেদিকে নজর দিতে হবে। সপ্তাহে একদিন “চেকলিস্ট ডে” পালন করে জমে থাকা পানি ফেলে দিলে মশার বংশবিস্তার সহজেই রোধ করা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, আপনার একটু সচেতনতাই পারে একটি ডেঙ্গু মুক্ত হোসেনপুর, একটি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here