তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ১১৪ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ২০৯ বল হাতে রেখেই জয় পায় টাইগাররা।

বুধবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় দলটি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ।

 

বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা সাত ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এ ছাড়া মিরাজ পেয়েছেন তিন উইকেট। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান পেয়েছেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পেলেও তৃতীয় ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। আফ্রিদির করা অফ স্টাম্পের বাইরের বল পয়েন্টে ঠেলে দেন সাইফ। সেখানে ক্যাচ নেন শামিল। ১০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর শান্ত ও তামিমের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিং করেন তানজিদ, শান্ত খেলেন বুঝেশুনে। তাদের দ্বিতীয় উইকেট জুটি মাত্র ৩৮ বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে।

তামিম পান ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতকের দেখা। ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে শান্ত ৩৩ বলে ২৭ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ দিয়ে ফেরেন। লিটনকে নিয়ে বাকি কাজ সারেন তামিম। মাত্র ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here