প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব.) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ. ই. সারাহ কুক।

বুধবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here