বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি ‘বিদেশি জাহাজে’ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে মিসাইলের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে তিনজন হতাহত হয়েছে। তাদের মধ্যে একজন নিহত ও দু’জন ‘গুরুতর আহত’ হয়েছে।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাহরাইন নিউ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সম্পূর্ণরূপে নিভে গেছে।

বাহরাইনের মার্কিন নৌবাহিনীর ঘাঁটিটি এর আগেও ইরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রাপ্ত ভিডিওতে রবিবার একটি মার্কিন নৌঘাঁটির উপর দিয়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here