তানভীর হাসান রিফাত :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ‘ব্যাংক সেবা মাস’ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর শাখার উদ্যোগে সোমবার (১৩ জুলাই) শাখা প্রাঙ্গণে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মুবীনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের এসপিও মো. বেলায়েত হোসেন। স্বাগত বক্তব্য দেন শাখার ম্যানেজার (অপারেশন্স) ও এসপিও আবু ইউসুফ মো. মহিউদ্দিন।
গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন হোসেনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো. আজহারুল ইসলাম, অধ্যাপক (অব.) এডিএম মুহিবুল্লাহ, বিশিষ্ট শিক্ষক মো. আমিনুল হক, বিশিষ্ট গ্রাহক কাজী মো. আবুল কালাম এবং মো. রহমত আলীসহ অন্যান্যরা।
বক্তারা ইসলামী ব্যাংকের গ্রাহকসেবার প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেবার এই মান বজায় রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি মো. বেলায়েত হোসেন বলেন, ইসলামী ব্যাংকের মূল শক্তি হলো শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যা গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে শাখা প্রধান মো. মুবীনুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিকভাবে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে। তিনি গ্রাহকদের কোনো ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মো. হাবিবুর রহমান।




