তৃণমূলে দরিদ্র মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বুধবার দুপুরে তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৌঁছান। পরবর্তী সময়ে ত্রিশাল ও ভালুকা উপজেলার বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জাইমা রহমান উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেবের বাড়িতে ভুক্তভোগীদের সঙ্গে উঠান বৈঠক করেন। এ সময় তিনি একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের টিমের বক্তব্য শোনেন এবং ব্র্যাকের পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।
এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের কন্যা ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




