মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে জাকিয়া সুলতানার নিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়োগটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বাংলাদেশের পেমেন্টস ইকোসিস্টেম যখন দ্রুত ডিজিটাল গ্রহণ থেকে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ফিনটেক প্ল্যাটফর্মগুলোর মধ্যে আরও বেশি আন্তঃসংযোগ ও সমন্বয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জাকিয়া সুলতানা সৈয়দ মোহাম্মদ কামালের স্থলাভিষিক্ত হয়ে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। মাস্টারকার্ডে ১৩ বছরের গৌরবময় অধ্যায় শেষে সৈয়দ মোহাম্মদ কামাল চলতি বছরের শেষ দিকে অবসরে যাবেন।

জাকিয়া সুলতানা ২০১৫ সাল থেকে মাস্টারকার্ডের সাথে কাজ করে আসছেন এবং সর্বশেষ মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here