হরমুজ প্রণালী পুনরায় চালু করতে এবং যুদ্ধ বন্ধে তেহরান যুক্তরাষ্ট্রকে একটি নতুন চুক্তি দিয়েছে। কর্মকর্তাদের মতে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া এই নতুন চুক্তিটি পারমাণবিক আলোচনার পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত করেছে।

সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবটির উদ্দেশ্য হলো আলোচনার অচলাবস্থা কাটিয়ে ওঠা। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করার জন্য ইরান কী পরিমাণ পারমাণবিক ছাড় দিতে ইচ্ছুক, তা নিয়ে দেশটির শাসকগোষ্ঠীর অভ্যন্তরীণ মতবিরোধকে এড়িয়ে চলার প্রচেষ্টার একটি অংশ।

প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে বলা হয়েছে, তেহরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে, যার মধ্যে পারমাণবিক আলোচনা স্থগিত রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, এই পরিকল্পনায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে উভয় দেশ যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে কাজ করতে পারে। হরমুজ প্রণালীর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার পরেই কেবল পারমাণবিক আলোচনা শুরু হবে। সূত্রটি জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীরা হোয়াইট হাউসকে এই প্রস্তাবটি দিয়েছে, তবে যুক্তরাষ্ট্র এটি খতিয়ে দেখতে চায় কিনা তা স্পষ্ট নয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হবে। ওয়াশিংটনের অবস্থানের মধ্যে রয়েছে দীর্ঘ সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা এবং বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অপসারণ করা। যদিও তেহরান এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। পারমাণবিক আলোচনা বিলম্বিত করার জন্য ইরানের প্রস্তাবের লক্ষ্য হলো আলোচনার প্রাথমিক পর্যায়ে এই বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে যাওয়া।

তবে তেহরানের দেওয়া নতুন প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য ট্রাম্পের একটি বৈঠক করবেন বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন চুক্তির মাধ্যমে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিরোধ নিষ্পত্তির চেয়ে তাৎক্ষণিক অর্থনৈতিক ও কৌশলগত সহায়তাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

সূত্র: ফক্স নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here