জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০-এর অধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। মঙ্গলবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা সংগঠনের যোগ দেন।
এই তথ্য নিশ্চিত করে নাছির উদ্দিন নাছির বলেন, জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০-এর অধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন।
যোগদানকারী নেতারা হলেন- আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান, যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলক প্রমুখ।



