ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আরও একজন নিহত হয়েছেন। এর ফলে এই হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, সোমবার ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ তেলআবিব অঞ্চলের কয়েকটি স্থানে একযোগে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।

 

হামলায় এহুদ শহরের একটি নির্মাণস্থলে একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সূত্র : সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here