মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ জনগণকে দ্রুত মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এক বিবৃতিতে আইআরজিসি বলেছে- মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাঁদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণকে আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আপনাদের জোরালো পরামর্শ দিচ্ছি যে, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা দ্রুত ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।
সূত্র: আল-জাজিরা




