বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে নেয়। এবার তার পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। রিশাদ হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

২৩ বছর বয়সী এই স্পিনার অভিষেক মৌসুমেই অভিজ্ঞদের টপকে জিতেছেন এই পুরস্কার। হারিকেন্সের বোলিং আক্রমণে অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন তিনি। প্রথম মৌসুমেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রিশাদ।

 

পুরো টুর্নামেন্টে ১৫ উইকেট নেওয়ার পাশাপাশি তার গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি ৭.৮২। দলের হয়ে চাপের মুখে উইকেট তুলে নেওয়ার অস্ত্র ছিলেন তিনি। তার সেরা পারফরম্যান্স ছিল ৩ উইকেটে ২৬ রান।

আগের মৌসুমে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি রিশাদ। তবে এবারের আসরে সুযোগ পেয়ে সেটি দারুণভাবে কাজে লাগান তিনি। বিশেষ করে পাওয়ারপ্লের পর তাকে আক্রমণে এনে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বেশ সফল হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here