আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে একযোগে কাজ করছে রাশিয়া ও চীন। দেশ দুটি বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে তাদের সক্ষমতা ও সম্পদ ব্যবহার করছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেছেন।

 

এক সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা রাশিয়া ও চীনকে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল শক্তি হিসেবে দেখেন বলে জানান। তিনি বলেন, “দুটি দেশই শুধু রাষ্ট্র নয়, বরং দুটি ভিন্ন সভ্যতা, দুটি পারমাণবিক শক্তিধর দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা, সম্পদ এবং ভূরাজনৈতিক অবস্থানের দিক থেকেও তারা বিশাল। তারা পৃথিবীকে বিপদমুক্ত করতে কার্যকরভাবে তাদের এসব সম্ভাবনা ও সম্পদ একত্রিত করছে।”

জাখারোভা আরও বলেন, “মস্কো ও বেইজিংয়ের লক্ষ্য কোনও অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া নয়, বরং আন্তর্জাতিক পরিস্থিতিকে স্থিতিশীল করা। কোন সভ্যতা কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে, এ নিয়ে বিতর্ক নয়, বরং আমাদের দুই দেশ আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে, এটাই গুরুত্বপূর্ণ।”

এদিকে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন সফর করেছেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র সঙ্গেও সাক্ষাৎ করেন। সূত্র: তাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here