নিজস্ব প্রতিবেদন, হোসেনপুর, কিশোরগঞ্জ: ৪ মে ২০২৬ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ধান শুকানোর জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম আসু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত চার-পাঁচজন আহত হয়েছেন।
সোমবার বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম আসু দরিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধান শুকানোর জায়গা দখল নিয়ে প্রতিবেশী মো. সুরুজ আলীর পরিবারের সঙ্গে আসুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আশরাফুল ইসলাম আসু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ার পথে রাস্তাই মৃত্য হয়।

সংঘর্ষে আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন:
১। মো. সুরুজ আলী (৭০), পিতা: মৃত ইমান আলী,২। মদন পিতা সুরুজ আলী,৩। মো. সাকিল, পিতা: সুরুজ আলী, ৪। সালমা বেগম পিতা সুরুজ আলী, ৫। সুমুরি, পিতা: সুরুজ আলী এছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন রয়েছে।

পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

ঘটনার পরপরই হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, “ধান শুকানোর জায়গা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
নিহত আশরাফুল ইসলাম আসু তিন কন্যা সন্তান, স্ত্রী নাজমা আক্তার ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই জমির আইল ও ধান শুকানোর খোলা জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার বিকালে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর দরিয়াবাদ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here