ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আল জাজিরা জানিয়েছে তেহরানে অবস্থিত আইআরআইবি এর কার্যালয়ে বোমা ফেলেছে দখলদাররা। হামলার সময় সেখানে সরাসরি সংবাদ সম্প্রচার হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে হামলার মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে।
ইরানের ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলাকে ‘সফল ও কার্যকর’ আখ্যা দিয়ে প্রশংসা করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল-রিশেক। স্থানীয় ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি...