বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলমত ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। শনিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সংবাদ সম্মেলনে তিনি একথা কথা বলেন।
তারেক রহমান বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য।
বিএনপির চেয়ারম্যান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্নমত। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে।




