তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’-এর অভাবনীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে তুমুল শোরগোল পড়ে গেছে। জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে তার আসন্ন সিনেমা ‘জননায়গন’-এর শুটিং সেটের একটি নেপথ্য ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে অনেক আগেই বিজয়ের এই বিশাল জয়ের পূর্বাভাস দিতে দেখা গেছে। 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বিজয়ের এই জাদুকরী জয় যেখানে অনেক রাজনৈতিক বিশ্লেষককে অবাক করে দিয়েছে, সেখানে পূজার এই পুরোনো ভিডিওটি ভক্তদের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।

পূজা হেগড়ের শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, শুটিং সেটের একটি বোর্ডে লেখা ছিল ‘নির্বাচনে কে জিতবে?’। মজা করে পূজা সেই বোর্ডের দিকে নির্দেশ করে আঙুল দিয়ে বিজয়ের দিকে ইশারা করেন এবং বুঝিয়ে দেন যে বিজয়ই জয়ী হতে যাচ্ছেন। সহ-অভিনেত্রীর এমন কাণ্ড দেখে পর্দার ‘থালাপতি’ বিজয়কে বেশ লজ্জিত হতে দেখা যায়; তিনি হাসিমুখে হাত দিয়ে মুখ ঢেকে সেখান থেকে সরে যান। 

ভিডিওটি শেয়ার করে পূজা ক্যাপশনে লিখেছেন, ঘটনাটি ঘটার আগেই কি আমি তা বলে দিয়েছিলাম? স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয়, তখন এমনই হয়। অভিনন্দন বিজয় স্যার।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর পূজা তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও বিজয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, থালপতির এই উৎসব এখন কেবল বড় থেকে আরও বড় হচ্ছে। 

২০২২ সালে ‘বিস্ট’ সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর ‘জননায়গন’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফিরছে এই জুটি। যদিও সেন্সরশিপ-সংক্রান্ত জটিলতায় সিনেমাটির মুক্তি কিছুটা বিলম্বিত হয়েছে, তবে বিজয়ের এই রাজনৈতিক সাফল্যের মুহূর্তে পূজার এই ‘ভবিষ্যদ্বাণী’ ভক্তদের কাছে এক বাড়তি পাওনা হিসেবে ধরা দিয়েছে। 

নেটিজেনরা মন্তব্যের ঘরে লিখছেন, পূজার দূরদর্শিতা একদম নিখুঁত ছিল।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here