এবার প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দিল ইরান। আঞ্চলিক কোনো দেশ যদি তেহরানের শত্রুদের নিজেদের ভূমি ব্যবহার করতে দেয়, তবে তাদের ওপর হামলার ধারা অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি।

ইরানের কট্টরপন্থী বিচার বিভাগীয় প্রধান এবং অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য গোলাম হোসেন মোহসেনি এযেই আজ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে থাকা তথ্য-প্রমাণ অনুযায়ী অঞ্চলের কিছু দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের ভূখণ্ড শত্রুপক্ষকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। মোহসেনি বলেছেন, যেসব জায়গা থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর রসদ বা সুবিধা দেওয়া হচ্ছে, সেগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরান নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের লক্ষ্যবস্তুগুলোতে শক্তিশালী আক্রমণ চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। 

সূত্র: এনডিটিভি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here